শিরোনাম
Passenger Voice | ০২:০০ পিএম, ২০২৩-১২-১০
সিলেট ১০ নম্বর কূপের একটি স্তরে তেলের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (১০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নসরুল হামিদ বলেন, সিলেট ১০ নম্বর কূপের ৪ স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। গ্যাস ও তেলের স্তর ভিন্ন ভিন্ন। এখানে ড্রিল করার সঙ্গে সঙ্গেই তেল উঠছে। এ কূপে গ্যাসের মজুতের পরিমাণ ৪৩.১০ বিলিয়ন ঘনফুট বলেও জানান প্রতিমন্ত্রী।
এখান থেকে দৈনিক ৫০০ থেকে ৬০০ ব্যারেল তেল পাওয়া যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
২০২৬ সালে বাংলাদেশ গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে আশা প্রকাশ করে নসরুল হামিদ বলেন, নতুন গ্যাস সংযোগে শিল্পখাতকে গুরুত্ব দেয়া হবে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত