শিরোনাম
Passenger Voice | ১১:৩১ এএম, ২০২৩-১২-০৯
দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির টেক্সটাইল ল্যাব, মান নিয়ন্ত্রণ বিভাগ অফিসার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৪ ডিসেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অফিসার
বিভাগ: টেক্সটাইল ল্যাব, মান নিয়ন্ত্রণ
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা (টেক্সটাইল/পোশাক/গার্মেন্ট ইঞ্জিনিয়ারিং)
অন্যান্য যোগ্যতা: নতুন পদ্ধতি বাস্তবায়নের জ্ঞান (ম্যানুয়াল থেকে মেশিন), প্রক্রিয়া উন্নয়ন বোঝা, কাঁচামালের মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণ, পণ্যের গুণমান পরীক্ষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা এবং অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১১ ডিসেম্বর ২০২৩।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত