শিরোনাম
Passenger Voice | ০৩:৪৪ পিএম, ২০২৩-১২-০৭
নগরীর চান্দগাঁওয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) রাতে চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ বাহার উদ্দিন বলেন, চালক খালি গাড়ি পার্কিং করে চায়ের দোকানে যায়।
গাড়িতে তখন হেলপার ছিল। হঠাৎ গাড়িতে পেছন থেকে আগুন ধরে যায়। প্রকৃত কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, সিঅ্যান্ডবি এলাকায় একটি বাসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে-তা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত