কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

Passenger Voice    |    ০৩:৩৭ পিএম, ২০২৩-১২-০৭


কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের সিট ও জানালার গ্লাস পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা নগরীর উনাইসার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুমিল্লা ইপিজেডের জিহান ফুটওয়্যার নামে একটি কোম্পানির স্টাফদের আনা-নেওয়া করত বাসটি। বুধবার ভোর ৪টার দিকে পার্কিং করে থাকা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসে শুয়ে থাকা চালক হানিফ মিয়া আগুনের ফুলকি টের পেয়ে দ্রুত বাস থেকে নেমে জীবন বাঁচান।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।