অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি পাসে আবেদন করা যাবে

কর কমিশনারের কার্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

Passenger Voice    |    ০৪:৩৫ পিএম, ২০২৩-১২-০৬


কর কমিশনারের কার্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ০৯ টি শূন্য পদে ৩১ জন নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১০ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৩, ঢাকা 
পদের সংখ্যা: ০৯টি 
লোকবল নিয়োগ: ৩১ জন 

পদের নাম: কম্পিউটার অপারেটর 
পদসংখ্যা: ০১টি 
বেতন: ১২,৫০০-৩০,২৩০ (গ্রেড-১১)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি

পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ০১টি 
বেতন: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ০২টি 
বেতন: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 
পদসংখ্যা: ০৪টি 
বেতন: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 
পদসংখ্যা: ০৫টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: গাড়ি চালক 
পদসংখ্যা: ০১টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী

পদের নাম: নোটিশ সার্ভার 
পদসংখ্যা: ০৩টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক 
পদসংখ্যা: ১১টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: নিরাপত্তা প্রহরী 
পদসংখ্যা: ০৩টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: ১ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৩৩৫ টাকা, ২ থেকে ৬ নং পদের জন্য ২২৩ টাকা, ৭ থেকে ৯ নং পদের জন্য ১১২ টাকা জমা দিতে হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৩।