শিরোনাম
Passenger Voice | ১২:১৫ পিএম, ২০২৩-১২-০৬
আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসের পেছনের ৫টি সিট আগুনে পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সকাল সাড়ে ১০ টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা যাত্রী বেসে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন বাসের আগুন দ্রুত নিভিয়ে ফেলতে সমর্থ হয়। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বাসটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও ৫টি সিট পুড়ে গেছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই সাদরুজ জামান বলেন, বাসটি এই মুহূর্তে বাড়ইপাড়ায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত