শিরোনাম
Passenger Voice | ১২:০৬ পিএম, ২০২৩-১২-০৬
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি লিড, ইনভেস্টমেন্ট ব্যাংকিং পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ (০৫ ডিসেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড
পদের নাম: লিড, ইনভেস্টমেন্ট ব্যাংকিং
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফিনান্স, ব্যবসায় বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: আর্থিক বাজার, মূলধন কাঠামো এবং নিয়ন্ত্রক কাঠামো, কর্পোরেট গভর্নেন্স, ইক্যুইটি, ঋণ এবং অন্যান্য পুঁজিবাজারের লেনদেনের সাথে সম্পর্কিত নিয়ন্ত্রক প্রয়োজনীয়তার জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: দেশের যেকোনো জায়গা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা, লাভ বোনাস, উৎসব বোনাসসহ আরো অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৪ জানুয়ারি ২০২৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত