শিরোনাম
Passenger Voice | ১২:৫০ পিএম, ২০২৩-১২-০৫
আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ মোটরস সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস এবং মার্কেটিং বিভাগের জন্য ম্যানেজার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল (০৪ ডিসেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, পারফরমেন্স বোনাস, ওভার টাইম অ্যালাউন্স, চিকিৎসা ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অনেক সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ মোটরস
পদের নাম: ম্যানেজার
বিভাগ: সেলস এবং মার্কেটিং (কমার্শিয়াল ভেহিক্লজ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং/এইচআরএম/অ্যাকাউন্টিং/ফিন্যান্স এবং ব্যাংকিংয়ে বিবিএ। এছাড়াও যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/মেকানিক্যাল/পাওয়ারে বিএসসি (অটোমোবাইলে ডিপ্লোমা থাকলে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে)।
অন্যান্য যোগ্যতা: কর্পোরেট সেলস, সেলস এবং মার্কেটিং, অটোমোবাইল বিষয়ে জ্ঞান, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং বিষয়ে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ থেকে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ৩৮ থেকে ৪৮ বছর
কর্মক্ষেত্র: দেশের যেকোনো জায়গা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, পারফরমেন্স বোনাস, ওভার টাইম অ্যালাউন্স, চিকিৎসা ভাতা, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় এবং অন্যান্য বিষয়ে আকর্ষণীয় প্রণোদনা ছাড়াও কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২২ ডিসেম্বর ২০২৩।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত