শিরোনাম
Passenger Voice | ১১:৩৫ এএম, ২০২৩-১২-০৪
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির ফুডি এক্সপ্রেস লিমিটেড বিভাগের জন্য এক্সিকিউটিভ, কাস্টমার সার্ভিস পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৭ নভেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: এক্সিকিউটিভ, কাস্টমার সার্ভিস
বিভাগ: ফুডি এক্সপ্রেস লিমিটেড
পদসংখ্যা: ৩০টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়, তবে ই-ফুড ডেলিভারি কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ২৫ বছর
কর্মস্থল: দেশের যেকোনো জায়গা
বেতন: ৩০,০০০ (মাসিক)
অন্যান্য সুবিধা: সপ্তাহে ২ দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৭ ডিসেম্বর ২০২৩।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত