শিরোনাম
Passenger Voice | ১১:২৮ এএম, ২০২৩-১২-০৪
রাজবাড়ীর কালুখালীতে বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কালুখালী সূর্যদিয়া রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষক খয়ের খা (৬০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, সকালে টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস কালোখালির সূর্যদিয়া রেলক্রসিং দিয়ে একটি ভ্যান পার হওয়ার সময় ভ্যানচালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, এ দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত