শিরোনাম
Passenger Voice | ০৪:৩৯ পিএম, ২০২৩-১২-০৩
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৩ জন আহত হয়েছেন।
আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার বারআউলিয়া ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, আজ সকাল ৮টার দিকে বার আউলিয়া ফুলতলা বিদ্যুৎ কেন্দ্রের পাশে ঢাকামুখি লেনে ঢাকা মেট্রো ট- ১৩-৪৪১৭ ড্রাম ট্রাক (১০ চাকার) গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়।
কাভার্ডভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা আরো ২টি প্রাইভেটকারকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ৪ টি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। এতে তিনটি গাড়ির চালক আহত হয়। তবে প্রাইভেটকারে কোন যাত্রী ছিল না। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন ঘোষ জানান, গাড়িগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেকার দিয়ে গাড়িগুলো সরানো হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত