রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জামায়াতের অবরোধ

Passenger Voice    |    ০৩:১৪ পিএম, ২০২৩-১২-০৩


রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জামায়াতের অবরোধ

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে মিছিল করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। আজ রবিবার রাজধানীতে জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েসি নির্বাচনী তফসিল বাতিল, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে কেন্দ্র ঘোষিত ৯ম দফা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এ অবরোধ পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, আব্দুর রহমান সাজু, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মোহাম্মদ আলী, সাজিদুর রহমান শিবলী, আবু মুয়াজ, জামায়াত নেতা অ্যাডভোকেট এসএম খোকন, খোরশেদ আলম মজুমদার, ছাত্রনেতা তাজুল ইসলামসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

★ শাহবাগে সড়ক অবরোধ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমদ খানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন-ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মাহফুজুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, জামায়াত নেতা আফম ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ। সড়ক অবরোধ শেষে ফেরার পথে শাহবাগ থেকে চারজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। 

★ জুরাইন ও নারায়ণগঞ্জ সড়ক অবরোধ 

কেন্দ্রঘোষিত দেশব্যাপী ৪৮ ঘণ্টার নবম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন সকালে রাজধানীর জুরাইন ও নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে সড়ক অবরোধ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- মহানগরীর মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কবিরুল ইসলাম, এম এ রহমান, শ্রমিক নেতা নজরুল ইসলাম, ছাত্রনেতা ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

★ যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ 

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহজাহান খানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- মাওলানা আমিরুল ইসলাম, আবু তাহসিন, রবিউল ইসলাম, শ্রমিক নেতা জুবায়ের মাহমুদ, ছাত্রনেতা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

★ ওয়ারীতে সড়ক অবরোধ

রাজধানীর ওয়ারীতে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মুতাসিম বিল্লাহর নেতৃত্বে সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন- রবিউল ইসলাম, আবু নোমান, মোহাম্মদ কামরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

★ কলাবাগানে সড়ক অবরোধ

কলাবাগানেও সড়ক অবরোধ করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ধানমন্ডি থানার নায়েবে আমীর হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য মাওলানা এম এইচ ফরিদ, জাহেনুর রহমান, মোস্তাক আহমেদ, এম এ আলী, শ্রমিক নেতা আমিনুল ইসলাম, ছাত্রনেতা ইমদাদুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।