শিরোনাম
Passenger Voice | ১০:৪৮ এএম, ২০২৩-১২-০৩
জামালপুরে রেলক্রসিং অতিক্রম করার সময় পুলিশের একটি ভ্যানে ট্রেনের ধাক্কায় আহসান হাবিব নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য।
রোববার ভোর ৫টার দিকে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানা পুলিশের ওসি মাহাবুর রহমান।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন রোববার (আজ) ভোর ৫টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা এলাকা অতিক্রমকালে পুলিশের টহলরত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান।
এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত অপর পুলিশ কনস্টেবল আরিফুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে রোববার সকাল পুলিশ সুপার কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত