শিরোনাম
Passenger Voice | ০৩:২২ পিএম, ২০২৩-১১-২৮
কুমিল্লার দেবিদ্বারে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় ময়নাল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের তিনযাত্রী। আজ মঙ্গলবার ভোর ৫টায়
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার চাপানগর পূর্বপাড়া বায়তুস সালাম জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ময়নাল হোসেন দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
তিনি পেশায় ট্রাক্টরের হেলপার ছিলেন। আহতরা হলেন- অ্যাম্বুলেন্সের যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাশাইর গ্রামের মো. রবিউল (২৩), শিউলি বেগম ( ৪৫) ও জেসমিন আক্তার (৪৭)।
আহত মো. রবিউল জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তার ভাইয়ের মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন। ভোরের দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত ময়নাল হোসেনের বাবা বাচ্চু মিয়া বলেন, প্রতিদিনের ন্যায় ময়নাল হোসেন আজ সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে জানতে পারি সে দুর্ঘটনায় মারা গেছে।
এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুর আফসার জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় কসবা থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। দুর্ঘটনায় কবলিত অ্যাম্বুলেন্সটি মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত