শিরোনাম
Passenger Voice | ০২:১৮ পিএম, ২০২৩-১১-২৭
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনেও সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এতে নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারছে সাধারণ মানুষ।
এছাড়া অবরোধের মধ্যেও গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ যাত্রীদের কোনো ভোগান্তির মধ্যে পড়তে হয়নি।
আজ সোমবার মিরপুর -১, ১০, শ্যামলী, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহাবাগ ও প্রেসক্লাব এ চিত্র দেখা গেছে।
সরজমিনে দেখা যায়, রাজধানীর সড়কগুলোতে পর্যাপ্ত পরিমাণ বাস, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, রিকশা, মোটরসাইকেল, পণ্যবাহী গাড়ি ও লেগুনাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। বিভিন্ন গন্তব্যে যাওয়া যানবাহনের চাপ রয়েছে। গাবতলী রুটে চলাচল করা গাবতলী পরিবহন, মিরপুর রুটে চলাচল করা শিকড় পরিবহন, ট্রান্সসিলভা পরিবহন, গাজীপুর রুটে চলাচল করা প্রজাপতি পরিবহনসহ বিভিন্ন রুটের বাস যাত্রীদের নিয়ে ছুটে চলছে।
ট্রান্সসিলভা পরিবহনের বাসচালক সাইফুল বলেন, 'রাস্তায় বাস আছে। কিন্তু যাত্রী কম।
বেশি যানজটে পড়তে হইতেছে না, কম সময়ে মিরপুর-যাত্রাবাড়ী যাতায়াত করতে পারছি।'
মিরপুর-১ থেকে ফার্মগেট যাওয়ার পথে হুমায়ুন শফিক কালের কণ্ঠকে বলেন, আমার বাসা মিরপুর। যাবো ফার্মগেট। গাড়ি পেতে কষ্ট হয় নাই। তবে অবরোধ তো মনে একটু ভয় কাজ করছে।
তবে এখন ভয় কম থাকলেও সন্ধ্যায় ফেরার পথে ভয় কাজ করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত