২৪ ঘণ্টায় ১০ যানবাহনে আগুন

Passenger Voice    |    ০২:১০ পিএম, ২০২৩-১১-২৭


২৪ ঘণ্টায় ১০ যানবাহনে আগুন

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ১০টি যানবাহনে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এসব ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫ ইউনিট ও ৭৫ জন সদস্য আগুন নির্বাপণ করে।

এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

আগুনের এসব ঘটনার মধ্যে ঢাকায় ১টি, নওগাঁয় ১টি, কিশোরগঞ্জ ১টি, খাগড়াছড়ি ১টি, দিনাজপুর ১টি, রাজশাহী ১টি, নাটোর ৩টি ও সিলেটে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫টি বাস, ৪টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যান ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২১৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।