শিরোনাম
Passenger Voice | ১১:৩২ এএম, ২০২৩-১১-২৭
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে প্রতিদিনের মতো জিএম ট্রাভেলসের বাস পার্কিং করে রাখা হয়। ভোরে দুর্বৃত্তরা এসে তিনটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের দৃষ্টিতে আসে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত