শিরোনাম
Passenger Voice | ০৩:৪৪ পিএম, ২০২৩-১১-২৫
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ও ফাইন্যান্স বিভাগের জন্য এক্সিকিউটিভ পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৩ নভেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বীমা ও গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অনেক সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: অ্যাকাউন্টস ও ফাইন্যান্স
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএস/ ব্যাংকিং ও ফিন্যান্সে এমবিএ, তবে অভিজ্ঞ প্রার্থীরা অন্য যেকোনো শিক্ষাগত যোগ্যতা নিয়ে আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতা: প্রয়োজন নেই
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৩ থেকে ২৯ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বীমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৩।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত