শিরোনাম
Passenger Voice | ১০:৩৬ এএম, ২০২৩-১১-২০
গাজীপুর মহানগরের পূবাইলে সিমেন্টবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোগড়া-উলুখোলা বাইপাস সড়ক ধরে একটি ট্রাক উলুখোলার দিকে যাচ্ছিল। পথে ৭-৮ জন দুষ্কৃতিকারী ট্রাকে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা দিয়েছে তা জানা যায়নি। জড়িতদের খুঁজে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত