শিরোনাম
Passenger Voice | ১১:৪৪ এএম, ২০২৩-১১-১৬
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল (বুধবার) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বিদেশি স্টেশনে কাজ করার সুযোগসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: অ্যাকাউন্টস এবং ফিনান্স
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফাইনান্সে বিবিএ, অ্যাকাউন্টিং/ফাইনান্সে এমবিএ থাকলে ভালো।
অন্যান্য যোগ্যতা: অ্যাকাউন্টিং সফটওয়্যার, বিশ্লেষণী ক্ষমতা, কম্পিউটার দক্ষতা, চমৎকার যোগাযোগ, দলগত কাজের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর
কর্মস্থল: দেশের যে কোনো জায়গা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা: সম্পূর্ণ ভর্তুকি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বিদেশি স্টেশনে কাজ করার সুযোগ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত