পাথরবোঝাই ট্রাকে ভাংচুর-আগুন

Passenger Voice    |    ১১:১৫ এএম, ২০২৩-১১-১৬


পাথরবোঝাই ট্রাকে ভাংচুর-আগুন

জয়পুরহাটে পাথরবাহী একটি ট্রাক ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের সদর উপজেলার পুরানাপৈল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে পাথর বোঝাই একটি ট্রাক নওগাঁ যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে পুরানাপৈল রেল গেইট এলাকায় পৌঁছালে চালক ট্রাকের গতি কমিয়ে দেয়। এসময় ১২ থেকে ১৩ জন লোক এসে ট্রাকে ইট পাটকেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকের চালক ও স্থানীয় লোকজন পাশের খাল থেকে পানি নিয়ে নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

জয়পুরহাট থানা পুলিশের উপপরির্দশক নাজমুল ইসলাম বলেন, ভোরের দিকে দুর্বৃত্তরা পাথরবোঝাই ট্রাকে আগুন দিয়ে পালিয়ে গেছে। এতে ট্রাকের কেবিনের গ্লাস ও চাকা সামান্য ক্ষতি হয়েছে।

 

 

প্যা/ভ/ম