শিরোনাম
Passenger Voice | ০৪:৩৮ পিএম, ২০২৩-১১-১৩
সীতাকুণ্ডে যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে ছোট দারোগারহাট তাহের মঞ্জুর কলেজের ১২ ছাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার পৌরসভার শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুদ্দীন রাশেদ বলেন, আহত ১২ ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত