শিরোনাম
Entertainment desk | ০৩:২৫ এএম, ২০২০-০৫-১০
দীর্ঘ একযুগের বেশি সময় পর নাচলেন মিথিলা। নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এমন তথ্যই দিলেন তিনি।
ভিডিওটি পোস্ট করে তিনি জানালেন, লকডাউন দীর্ঘ হলে এমন আরও অনেক সুপ্ত প্রতিভা বিকশিত হবে তার।
ভিডিওতে মিথিলা নেচেছেন কবিগুরুর ‘মোর ভাবনার একি হাওয়ায়’ গানটির সঙ্গে। নিজের ঘরে নিজের মোবাইলে ভিডিও ধারণ করে তিনি। ১ মিনিট ২৪ সেকেন্ড ব্যপ্তির সাদামাটা ভিডিওটি দেখে মুগ্ধতার জোয়ার উঠেছে দুই বাংলায়। দুই বাংলায় সমানভাবে প্রশংসা পেয়েছেন তিনি।
মিথিলা জানান, স্কুল থেকে কলেজ পর্যন্ত নিয়মিতই নাচের সঙ্গে ছিলেন তিনি। কিন্তু এরপর ১৫ বছর নাচ করা হয়নি। তবে আমার ভারত মাতা সুমিতা দেবীর কারণে নাচটি করলাম। উনার ‘শ্রীময়ী ক্লাব’-এর রবীন্দ্রজয়ন্তীর ভার্চুয়াল অনুষ্ঠানের জন্য।
ভারত মাতা বলতে মিথিলা বোঝাতে চেয়েছেন তার শাশুড়িকে, মানে নির্মাতা সৃজিত মুখার্জির মা।
মিথিলা গণমাধ্যমে বলেন, ‘কদিন আগে শাশুড়ি বললেন উনাদের ক্লাবের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে কিছু একটা করে পাঠাতে। মূলত এমন সুযোগটাকে কাজে লাগালাম নাচ দিয়ে। চিন্তা করলাম, যেহেতু ঘরেই বসে আছি, নাচ কেন নয়?’
করোনাভাইরাসের কারণে অন্যদের মতো মিথিলা ঢাকার বাসায় লম্বা সময় কোয়ারেন্টিনে আছেন। তার সঙ্গে আছে মেয়ে আইরা তাহরিম খান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত