শিরোনাম
Passenger Voice | ০৪:১৯ পিএম, ২০২৩-১১-০৯
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যানের চালক আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে, এর আগেই কাভার্ডভ্যানের কেবিনের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
মাওনা হাইওয়ে থানার পরিদর্শক (ট্রাফিক) মো. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত