শিরোনাম
Passenger Voice | ১১:৩৭ এএম, ২০২৩-১১-০৯
সম্প্রতি মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলসম্যান/ ক্যাশিয়ার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
গতকাল ০৮ নভেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার
পদের নাম: সেলসম্যান/ ক্যাশিয়ার
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
অন্যান্য যোগ্যতা: ভালো আচরণ, খুচরা বিক্রয়, বিক্রয় লক্ষ্য, গ্রাহক পরিষেবা বিষয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনা জ্ঞান থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: সুপার শপে
বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মসময়: ৯ ঘণ্টা, শিফট/রোস্টার অনুযায়ী ডিউটি
ছুটি: সপ্তাহে ১ দিন ছুটি (রোস্টার অনুযায়ী)
কর্মস্থল: ঢাকা (মিরপুর)
বেতন: ৮,০০০-১০,০০০ (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে ২টি উৎসব ভাতা, জীবন বীমা, উত্তম কর্ম পরিবেশ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৮ ডিসেম্বর ২০২৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত