শিরোনাম
Passenger Voice | ১১:২৩ এএম, ২০২৩-১১-০৯
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার মধ্যেই বরিশালের গৌরনদীতে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
চলমান আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বুধবার (০৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
কাভার্ডভ্যানের চালক সিরাজুল ইসলাম বলেন, বরিশাল বিসিক থেকে বিস্কুট নিয়ে মৌলভীবাজার যাচ্ছিলাম। পথে বাটাজোর এলে কয়েকজন লোক গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর তিনজন পেট্রোল দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, আগুনে কাভার্ডভ্যানের সামনে অংশ পুড়ে গেছে। তবে বিস্কুটের কোনো ক্ষতি হয়নি।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত