কুমিল্লায় মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

Passenger Voice    |    ১১:১২ এএম, ২০২৩-১১-০৯


কুমিল্লায় মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন।

গতকাল বুধবার (৮ নভেম্বর) দুপুরে মহাসড়কের ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মৃত সুন্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৮০) এবং দেবীদ্বার উপজেলার ভাউরা গ্রামের হাফেজ সরকারের স্ত্রী নাছিমা বেগম (৫০)।

রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুর রহিম বলেন, বুধবার দুপুরে মহাসড়কের ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে দুই নারী হাত ধরে মহাসড়ক পার হচ্ছিলেন।

এ সময় ঢাকাগামী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করা হলেও চালক এবং সহযোগী পালিয়ে যায়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্যা.ভ/ত