শিরোনাম
Passenger Voice | ১১:০৫ এএম, ২০২৩-১১-০৬
চট্টগ্রাম মহানগরের অক্সিজেন রেল বিট এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বাইজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তার আগে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত