শিরোনাম
Passenger Voice | ১০:৩৮ এএম, ২০২৩-১১-০৬
গাজীপুর মহানগরের সদর থানাধীন শিববাড়ির-শিমুলতলী সড়কে বটতলা এলাকায় সড়কের পাশে পার্কিং করা গাজীপুর পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত দুইটার দিকে এ আগুনের ঘটনা ঘটে। এরপর ভোর ৪টার দিকে কেপি পরিবহনের আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত দুইটার দিকে সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আগুনের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, রাত দুইটার দিকে শিববাড়ি-শিমুলতলী সড়কে গাজীপুর পরিবহন নামের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তদন্ত করছি।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত