শিরোনাম
Passenger Voice | ১২:৫১ পিএম, ২০২৩-১০-৩১
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ছয়সূতি এলাকায় এ সংঘর্ষে ১৫ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, অবরোধকারীরা রাস্তায় বেরিকেড সৃষ্টি করলে পুলিশ তাদের সরানোর চেষ্টা করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালায়।
এতে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া ছয়সূতি ইউনিয়নের কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়ার মৃত্যু হয়েছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত