শিরোনাম
Passenger Voice | ১১:১৭ এএম, ২০২৩-১০-২৯
রাজধানীর ডেমরার দেইলা এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন লাগিয়েছে। এতে ওই বাসের ভেতরে থাকা ঘুমন্ত অবস্থায় চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এছাড়া অন্য বাসের আরেক হেলপার দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম নাঈম (২২)। অপর আহত হেলপারের নাম রবিউল (২২)।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল হালিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে নাঈমের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত