শিরোনাম
Passenger Voice | ১১:০২ এএম, ২০২৩-১০-২৯
হরতালের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল বের হয়েছে। আজ রোববার সকাল ৯টার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ মিছিল হয়।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতামাহমুদুর রহমান সুমন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ ব্যারিস্টার আবিদুল হক, যুবদলের মশিউর রহমান রনি, স্বেচ্ছাসেবক দলের সালাউদ্দিন সালু ছাত্রদলের জুবায়ের রহমান জিকু প্রমুখ ।
এছাড়া রাজধানীর শান্তিনগর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদের মধ্যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রোববার সকাল থেকে রাজধানীতে যান চলাচল কম দেখা গেছে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় নিরাপত্তা বেষ্টনী দিয়ে অবস্থান নিয়েছে পুলিশ।
রোববার সকাল ৯টা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো নেতাকর্মীকে আসতে দেখা যায়নি। কার্যালয়ে তালা দেওয়া রয়েছে। পুলিশের পাশাপাশি সাংবাদিকদের উপস্থিতি দেখা গেছে।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত