শিরোনাম
Passenger Voice | ১০:৫৫ এএম, ২০২৩-১০-২৯
বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
রোববার (২৯ অক্টোবর) ভোর ৬টা থেকে শুরু হওয়া কর্মসূচি শেষ হবে সন্ধ্যা ৬টায়। তবে এখন পর্যন্ত হরতালের সমর্থনে মিছিল বা সমাবেশের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
দিনের শুরুতেই কর্মজীবীরা নিজ নিজ গন্তব্যে বের হয়েছেন। সড়কে গাড়ি চলাচল করছে, তবে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।
এদিকে, হরতালের নামে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
এর আগে শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশ স্থলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ডাক দেন। পরে দলের পক্ষ থেকেও সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে হরতালের বিষয়টি নিশ্চিত করা হয়।
অন্যদিকে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে যানবাহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
এছাড়া, আজ সারা দেশে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত