শিরোনাম
Passenger Voice | ০৭:২১ পিএম, ২০২৩-১০-২৮
রাজধানীর মালিবাগের মৌচাক ফ্লাইওভারে বলাকা পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া কমলাপুরে বিআরটিসি বাসেও আগুন দেওয়া হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দুটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেলে মৌচাক ফ্লাইওভারে বলাকা বাসে ও কমলাপুরে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাস দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত