শিরোনাম
Passenger Voice | ০৪:১৬ পিএম, ২০২৩-১০-২৫
সিটি ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রিলেশনশিপ ম্যানেজার/ সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ক্যাশ ম্যানেজমেন্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৩ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক লিমিটেড
পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার/ সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ক্যাশ ম্যানেজমেন্ট & কস্টোডিয়াল ক্লাস্টার
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। ব্যাংকিং/ফাইনান্স/মার্কেটিং/ম্যানেজমেন্টে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন।
অন্যান্য যোগ্যতা: ক্লায়েন্টদের চাহিদা বোঝার ক্ষমতা এবং সমস্যা সমাধানের জন্য দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর
চাকরির ধরন: ফুলটাইম
বয়সসীমা: কমপক্ষে ২৬ বছর
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৩।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত