শিরোনাম
Passenger Voice | ১২:৪৩ পিএম, ২০২৩-১০-২৪
প্রাইম ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৩ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক লিমিটেড
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। এসএসসি বা এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে কমপক্ষে ৪ থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তরে সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩.৪০ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
কাজের ধরন: অফিসে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: দেশের যে কোনো জায়গা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৩।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত