শিরোনাম
Passenger Voice | ১১:১২ এএম, ২০২৩-১০-২৩
লন্ডনভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস (গিফা) ২০২৩ জিতেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সেনেগালের ডাকারে আয়োজিত ১৩তম আসরে ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক-২০২৩’ ক্যাটাগরিতে ব্যাংকটিকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। আন্তর্জাতিক বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। গিফা অ্যাওয়ার্ড বিশ্বের ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স পরিমণ্ডলে মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে স্বীকৃত। প্রতি বছর সারা বিশ্ব থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এ পুরস্কার দেয়া হয়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত