আরিচা ফেরিঘাটে পাথর বোঝাই ট্রাক উল্টে যমুনায়

Passenger Voice    |    ১০:৫৭ এএম, ২০২৩-১০-২২


আরিচা ফেরিঘাটে পাথর বোঝাই ট্রাক উল্টে যমুনায়

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরিঘাটে পন্টুন থেকে ওপরে উঠার সময় পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (২১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, কাজিরহাট থেকে বিকেল সাড়ে ৫টার দিকে শাহ আলী ফেরিতে পাথর বোঝাই ট্রাকটি আরিচা ঘাটে আসে। আরিচা ঘাটের ৩নং পন্টুন থেকে উপরের সড়কে উঠতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পরে ট্রাক উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় ট্রাকের চালক ও হেল্পারকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

প্যা/ভ/ম