শিরোনাম
Passenger Voice | ১২:৫৪ পিএম, ২০২৩-১০-২১
তৌফিকা ফুড অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান লাভেলো আইসক্রিম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেকনিশিয়ান পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৯ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: লাভলো
পদের নাম: টেকনিশিয়ান
পদের সংখ্যা: ১৫টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: ফ্রিজার/রেফ্রিজারেটর টেকনিশিয়ান বিষয়ে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: ২ থেকে ৫ বছর, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর
কর্মস্থল: দেশের যে কোনো জায়গা
বেতন: ১৫,০০০-২০,০০০ (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল ফোন বিল, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, ওভার টাইম অ্যালাউন্স, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৩।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত