শিরোনাম
Passenger Voice | ১১:৫৮ এএম, ২০২৩-১০-২১
মেট্রো রেলের (মাস র্যাপিড ট্রানজিট-এমআরটি) আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর ছয়টি স্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন করছিল এমআরটি পুলিশ। আগামীকাল আরও তিনটি স্টেশনের দায়িত্ব নেবে এমআরটি পুলিশ।
মেট্রো রেলের নিরাপত্তায় দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
আজ (শনিবার) বেলা ১১টায় আগারগাঁও স্টেশন পরিদর্শন শেষে মেট্রো রেলে উত্তরা উত্তর স্টেশনে যান তিনি।
চলতি বছরের ২৪ মে মেট্রো রেলের (মাস র্যাপিড ট্রানজিট-এমআরটি) নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত মেট্রোরেল পুলিশ গঠনের অনুমোদন দেয় সরকার। পুলিশের একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে ২৩১ জনবল নিয়ে চালু হয় এমআরটি পুলিশ।
এমআরটি পুলিশ গঠনের সময় ১ জন ডিআইজি, ১ জন পুলিশ সুপার (এসপি), ১ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৮ জন পুলিশ পরিদর্শক, ৬ জন উপপরিদর্শক (এসআই), ৪১ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ৫ জন নায়েক, ১৬৩ জন কনস্টেবল, ২ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী ১ জন, ১ জন হিসাবরক্ষক ও ১ জন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া মেট্রোরেল পুলিশ ১০টি মোটরসাইকেল, ৪টি পিকআপ ও ১টি জিপ বরাদ্দ পায়।
উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে এমআরটি পুলিশের কার্যালয় ঠিক করা হয়েছে। তবে এমআরটি পুলিশের কার্যক্রম এখনও পুলিশ সদর দপ্তরে চলছে।
বিশেষায়িত এমআরটি পুলিশে আরও ২০০ জনবল যুক্ত হয়েছে। এ নিয়ে একজন উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে এমআরটি পুলিশে জনবল এখন ৪৩১ জন। এই জনবল দিয়ে আজ থেকে মেট্রোরেলের নিরাপত্তার পুরো দায়িত্ব পালন শুরু করবে তারা।
আনসার সদস্যসহ ডিএমপির ৩৫০ সদস্য এত দিন এমআরটির সঙ্গে নিরাপত্তার বিষয়টি দেখভাল করে আসছিল।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত