শিরোনাম
Passenger Voice | ০১:৫৪ পিএম, ২০২৩-১০-১৯
ফিলিস্তিনের গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার শোক দিবসে অর্ধনর্মিত থাকবে বাংলাদেশের জাতীয় পতাকা। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন সরকারপ্রধান।
এছাড়া শুক্রবার জুমার নামাজের পর গাজায় হতাহতদের জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মন্দির, গির্জা ও অন্যান্য উপসানালয়ে গাজাবাসীর জন্য দেশবাসীর কাছে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ইসরায়েল হাসপাতালে যেভাবে হামলা করেছে, নারী শিশু অসুস্থ মানুষকে হত্যা করেছে, এর নিন্দা জানাই। এ হামলা বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের জমি ফেরত দিতে হবে।
ইসরায়েলের বর্বর আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ যারা করছে না, তাদের সমালোচনা করেন শেখ হাসিনা। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, অনেকে চুপ রয়েছে। যারা ইসরায়েলের পক্ষে, তারা নাখোশ হতে পারে, ভয়ে চুপ আছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত