এসএসসি পাসেই সরকারি চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

Passenger Voice    |    ১২:৫৪ পিএম, ২০২৩-১০-০৯


এসএসসি পাসেই সরকারি চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির শূন্য পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১০ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি) 
মন্ত্রণালয়ের নাম: কৃষি মন্ত্রণালয় 
পদের সংখ্যা: ১টি 
জনবল নিয়োগ: ১ জন 

পদের নাম: অফিস সহায়ক 
পদসংখ্যা: ১টি 
বেতন: ৮,২৫০ -২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান 

কর্মস্থল : ঢাকা (ফার্মগেইট) 
নিয়োগ পদ্ধতি : সরাসরি 
বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি : টেলিটক প্রি-পেইডে ১১২ টাকা জমা দিতে হবে। 

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ৩১ অক্টোবর ২০২৩।


প্যা/ভ/ম