শিরোনাম
Passenger Voice | ০১:২৭ পিএম, ২০২৩-১০-০৮
পদ্মা ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি শাখা/সাব ব্রাঞ্চ ম্যানেজার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৮ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: পদ্মা ব্যাংক লিমিটেড
পদের নাম: শাখা/সাব ব্রাঞ্চ ম্যানেজার
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর/ তবে স্নাতক (৪ বছর)
অন্যান্য যোগ্যতা: কর্পোরেট, এসএমই এবং খুচরা ব্যবসার জন্য চমৎকার ক্লায়েন্ট বেস। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন/ব্যাংকিং সফটওয়্যার পরিচালনা করার জন্য যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: ৪ থেকে ৮ বছর
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মক্ষেত্র : অফিসে
কর্মস্থল : দেশের যে কোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ২০ অক্টোবর ২০২৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত