এসএসসি পাসেই জেলা পরিষদে চাকরির সুযোগ

Passenger Voice    |    ১১:৩০ এএম, ২০২৩-১০-০৫


এসএসসি পাসেই জেলা পরিষদে চাকরির সুযোগ

জেলা পরিষদ, নারায়ণগঞ্জ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন শূন্য পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৩ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা পরিষদ, নারায়ণগঞ্জ
পদের সংখ্যা: ২টি 
লোকবল নিয়োগ : ২ জন

পদের নাম: ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি 
পদসংখ্যা: ১টি 
বেতন: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান 

পদের নাম: অফিস সহায়ক 
পদসংখ্যা: ১টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস 

কর্মস্থল: নারায়ণগঞ্জ
বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: ২০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার বা পোস্টাল অর্ডার করতে হবে। 

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট আবেদন ফরম স্বহস্তে পূরণ করে আগামী ৩১ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ নারায়ণগঞ্জ বরাবর ডাকযোগে বা সরাসরি আবেদন পৌঁছাতে হবে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে জেলা পরিষদের এই ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময় : ৩১ অক্টোবর ২০২৩


প্যা/ভ/ম