শিরোনাম
Passenger Voice | ০৩:৪৬ পিএম, ২০২৩-০৯-২৯
বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভোলার বাসিন্দা ইউনুস (৫০) ও নগরীর বিসিক এলাকার বাসিন্দা হাবিব (৩৫)। তারা দুইজনেই বালু ভরাটের কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপর ট্রাকটি ফেলে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়ির কাগজপত্র যাচাই বাছাই করে মালিককে খবর দিয়ে চালককে খুঁজে বের করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত