শিরোনাম
Passenger Voice | ০৪:৩১ পিএম, ২০২৩-০৯-২৭
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় খালে হঠাৎ একটি প্রাইভেটকার ভেসে উঠেছে। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রাইভেটকারটি খাল থেকে উপরে তুলে আনে।
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, কুড়িঘরে মহেশ সড়কের পাশে নান্দুরা খালে একটি প্রাইভেটকার হঠাৎ ভেসে উঠে। এই খবরে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়। খবর পেয়ে থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় প্রাইভেটকারটি খালের পানি থেকে উপরে তুলে আনা হয়। পরে প্রাইভেটকারটির ভেতরে তল্লাশি করে একটি মোবাইল ফোন ও শার্ট পাওয়া গেছে। এ ছাড়া খালের পানিতেও ব্যাপক তল্লাশি করা হয়েছে। কোনো কিছু পাওয়া যায়নি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, প্রাইভেটকারটি অনেকটা পুরাতন ধরনের। তবে সেটি কিভাবে খালের পানিতে আসলো এবং কারা সেখানে সেটিকে নিয়ে এসেছিল, বা কেউ ফেলে দিয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সুপার আরও বলেন, এর পেছনে কোনো মাদক ব্যবসায়ী চক্র জড়িত কিনা বা প্রাইভেটকারটি কোনো দুর্ঘটনার কবলে পরেছিল কিনা? এমন অনেক গুলো প্রশ্ন সামনে রেখে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া প্রাইভেটকারটির নাম্বার অনুযায়ী বিআরটি-এর মাধ্যমে অনুসন্ধান করে গাড়িটির প্রকৃত মালিককে খোঁজার চেষ্টা করা হচ্ছে। আশাকরি গাড়ীটির বিষয়ে দ্রুত রহস্য উন্মোচন করা সম্ভব হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত