শিরোনাম
Passenger Voice | ১১:২৮ এএম, ২০২৩-০৯-২৬
ইস্টার্ন ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রশিক্ষণার্থী কর্মকর্তা (যোগাযোগ কেন্দ্র) পদে জনবল নিয়োগ দেবে। আজ ২৫ সেপ্টেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক লিমিটেড
পদের নাম: প্রশিক্ষণার্থী কর্মকর্তা (যোগাযোগ কেন্দ্র)
শিক্ষাগত যোগ্যতা: সিজিপিএ ৩.০০ সহ স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজে কাজ করার যোগ্যতা। এছাড়াও ইংরেজি ও বাংলায় মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বেতন : ২৮,০০০( মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মক্ষেত্র : অফিসে
কর্মস্থল :ঢাকা (গুলশান)
প্রার্থীর ধরন : নারী -পুরুষ (উভয়)
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১০ অক্টোবর ২০২৩
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত