শিরোনাম
Passenger Voice | ০৩:১৪ পিএম, ২০২৩-০৯-২০
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইসমাইল হোসেন (৫৫) ও মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা দুই জনেই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. লিটন মিয়া বলেন, দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হাসিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো।
অপর দিকে মোটরসাইকেলটি মহাসড়ক পার হওয়ার সময় বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন ও মাসুদুর রহমান মজুমদার মারা যান। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত