শিরোনাম
Passenger Voice | ১০:৪৮ এএম, ২০২৩-০৯-২০
কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি হচ্ছে শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক। ব্যাংলাদেশেও ব্যাংকটির কার্যক্রম রয়েছে। শ্রীলঙ্কার এই ব্যাংকটি ২০০৩ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।
ব্যাংকটির বাংলাদেশ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে জনবল নিয়োগ দেবে নেবে। এ পদে আবেদনের জন্য লাগবে না অভিজ্ঞতা। পুরুষ, নারী উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি।
পদ সংখ্যা: ৫।
যোগ্যতা: যেকোনো বিষয়ে এমবিএ ডিগ্রি বা ব্যাংকিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, অর্থনীতি, গণিত, পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০ স্কেলে কমপক্ষে ৩.২৫ থাকতে হবে। প্রফেশনাল সার্টিফিকেট অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।ইংরেজিতে লেখা ও কথা বলায় সাবলীল হতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে পারদর্শী হতে হবে। ব্যাংকে ও ব্যাংকের বাইরে খুব ভালো উপস্থাপনা করার ক্ষমতাসহ বিশ্লেষণাত্মক দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল: দেশের যেকোনো স্থান।
বেতন: ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে নির্বাচিতদের এক বছরের প্রশিক্ষণকালীন মাসিক বেতন হবে ৬০ হাজার টাকা। প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ ব্যাংক চাকরি স্থায়ী করা হবে ও মাসিক বেতন হবে ৮০ হাজার টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত