এইচএসসি পাসে আইন কমিশনে চাকরির সুযোগ

Passenger Voice    |    ০৪:২২ পিএম, ২০২৩-০৯-১৯


এইচএসসি পাসে আইন কমিশনে চাকরির সুযোগ

আইন কমিশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২টি শূন্য পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৭ সেপ্টেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা সরাসরি আবেদন জমা দিতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আইন কমিশন 
পদসংখ্যা: ২টি
জনবল নিয়োগ: ৩ জন

পদের নাম : নিম্নমান সহকারী
পদসংখ্যা : ২টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান 
অন্যান্য যোগ্যতা: প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের টাইপিং গতি। 

পদের নাম : অফিস সহায়ক 
পদসংখ্যা : ১টি
বেতন : ৮,২০০-২০,০১০ (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ

আবেদন ফি : নিম্নমান সহকারী পদের জন্য ২০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ১০০ টাকা ব্যাংক ড্রাফট  অথবা পে -অর্ডার করতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদন ফরম স্বহস্তে পূরণ করে আগামী ১১ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আইন কমিশন,১৫ কলেজ রোড, ঢাকা-১০০০ঠিকানায় ডাকযোগে বা সরাসরি আবেদন পৌঁছাতে হবে। নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে
আবেদনের শেষ সময় : ১১ অক্টোবর ২০২৩